মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

খোয়াই নদীর হাহাকার— কালনেত্র

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: হবিগঞ্জের প্রাণ, আমাদের প্রিয় খোয়াই নদী—যে নদী একসময় জীবন দিত, আজ সেই নদীই ধ্বংসের মুখে দাঁড়িয়ে। আর এই ধ্বংসের বড় কারণগুলোর একটি হলো অপরিকল্পিত বালু উত্তোলন।

নদীর বুক চিরে যেভাবে অবৈধতভাবে বালু তোলা হচ্ছে, তা শুধু নদীর স্বাভাবিক গতিপথই বদলে দিচ্ছে না— নদীর তলদেশ গভীর হয়ে যাচ্ছে, দুই পাড়ে ভাঙন বেড়ে যাচ্ছে, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এতে খোয়াই নদীর তীরবর্তী অনেক পরিবার আজ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। যে জমিতে ফসল ফলতো, আজ তা নদীগর্ভে বিলীন।
যে ঘরে হাসি ছিল, আজ সেখানে কান্নার সুর।

অতিরিক্ত বালু উত্তোলনের ফলে— পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং মাছসহ নানা জলজ প্রাণী হারিয়ে যাচ্ছে!

যেকারণে খোয়াই নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন আজ বিপর্যস্ত— কৃষক হারাচ্ছেন জমি, জেলে হারাচ্ছেন মাছ, সাধারণ মানুষ হারাচ্ছেন নিরাপত্তা ও স্বাভাবিক জীবন!

এভাবে আর কত?

খোয়াই নদী শুধু একটি জলধারা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যৎ। কিছু অসাধু মানুষের লোভের কারণে আমরা কি এই নদীকে ধ্বংস হতে দেবো?

সমাধান— অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে, প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন এবং নদীতীরবর্তি মানুষদের সচেতন হতে হবে।

মনে রাখবেন, খোয়াইকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা।

জনস্বার্থে- কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews