বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারুঘাটে পুরোনো মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশের মেরামত কাজ তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ ও দুঃসহ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের চুনারুঘাট বাজার থেকে আমতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে রাতের বেলা গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ শুরু করে। ওই সময় বাজার এলাকা থেকে কলেজ রোড পর্যন্ত এবং দেওরগাছ এলাকায় প্রায় ৯০০ ফুট অংশের পিচঢালাই তুলে ফেলা হয়। কিন্তু এরপর থেকে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে। যেখানে পিচ তোলা হয়েছে, সেখানে কাদা ও বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। ভুক্তভোগী চালকেরা জানান, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যানবাহন চালানো দায় হয়ে পড়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, সড়কটির মেরামতকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews