বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাট শহরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে পৌরবাসীর দূর্ভোগ

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বাস্তবে চুনারুঘাটের চিত্র একেবারেই ভিন্ন। ড্রেনেজ ব্যবস্থার অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার সাহিত্য নিকেতন আবাসিক এলাকার সড়ক। সড়কটির পাশে উপজেলা পরিষদ, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

সরেজমিনে দেখা যায়,সাহিত্য নিকেতন আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। যার ফলে এ আবাসিকের বাসাবাড়ির পয় নিষ্কাশনের পানি নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পৌরসভার বেশিরভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। যত্রতত্র স্থাপনা হওয়ায় একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে পৌরসভায় বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি ড্রেনগুলোকে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো যেন পরিণত হয়েছে মশা আর রোগ-জীবাণুর কারখানায়।

অনুসন্ধানে দেখা যায়, সাহিত্য নিকেতন আবাসিকের বাসাবাড়ির ব্যবহার্য ময়লা পানি পেছনের দিকে খালি জায়গাগুলোতে গিয়ে পড়ে। মাঝে মাঝে সামনের চলাচলের পথও ভেসে যায়। যার ফলে দূর্গন্ধ ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন হুমকির মুখে পড়েছে।

পৌর বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, চুনারুঘাট পৌরসভার বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক সময়ে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে। এতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিটা ড্রেন ময়লা- আবর্জনায় ভরে রয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি না থাকায় এগুলো পরিষ্কার করা হচ্ছে না।

এ বিষয়ে চুনারুঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চলছে।

জনদুর্ভোগ লাগবে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews