1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল চুনারুঘাটের রামগঙ্গায়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে পর্যটকের ঢল নেমেছে। ঈদ উপলক্ষ্যে টানা
ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো পর্যটকে মুখর হয়ে উঠেছে চুনারুঘাটের পর্যটন স্পটগুলো।

রোববার (২২ মার্চ) সকাল থেকে চুনারুঘাটের রামগঙ্গাশ পর্যটকদের এমন ভিড় দেখা যায়।

স্থানীয়রা জানান, বছরজুড়ে কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড় ও চা বাগানে ঘেরা জাতীয় উদ্যান সাতছড়িতে। বিশেষ করে ছুটির দিন, শীত মৌসুম ও ঈদের ছুটিতে তা বাড়ে কয়েকগুণ। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঈদ উপলক্ষ্যে ইতিমধ্যে চুনারুঘাট পর্যটদের পদচারণায় মূখর হয়ে উঠেছে। এতে ভালো ব্যবসার সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে। তবে জ্বালানি সংকটের কারনে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের।

ঢাকা থেকে আগত লক্ষণ বিশ্বাস ও শিখা বিশ্বাস দম্পতি বলেন, পরিবার নিয়ে এই প্রথম সয়তছড়িতে বেড়াতে এসে কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছেন। তবে এই স্পট গুলোর মধ্যে রামগঙ্গা সব থেকে ভালো লেগেছে। ভ্রমণে এসে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয়দের আন্তরিকতায় মুগ্ধ এই দম্পতি।

নবীগঞ্জ ঘেকে আগত মো. মুরাদ বলেন, এর আগেও অনেক বার সাতছড়িতে আসলেও যতবারই এসেছেন ততবারই ভালো লাগে। পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ কেন জানি বিমোহিত করে তাকে। ফলে সুযোগ পেলেই তিনি এদিকটায় ছুটে আসেন।

চুনারুঘাট থানার ডিউটিরত এক পুলিশ বলেন, ঈদ উপলক্ষ্যে গত দুই দিনে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে রামগঙ্গায়। তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও কাজ করছে পুলিশ। এ ছাড়া এই পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোন প্রকার খবর পাওয়া যায়নি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট