1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

আহম্মদাবাদে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত চুনারুঘাট উপজেলার আমুরোডী সাহেববাড়ি শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ মার্চ (২৬ রামাদান) বাদ যোহর আহম্মদাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র কেন্দ্রের নাযিম মাওলানা আব্দুল হালিম হারুন।

দারুল কিরাতের কারী আবু বক্কর দুলালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের নাযিম, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা আব্দুল হালিম হারুন।

বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের প্রধানকারী মাওলানা জসিম আহমেদ, বক্তব্য রাখেন আহম্মদাবাদ দারুসুন্নাস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কারি আবু সাঈদ তানভীর, কারি আমিমুল ইহসান তাহছিন, কারি জুবায়ের আহমদ, কারি কাওসার আহমদ ও কারি শাহিন আহমদ সেলিম।

এ বছর আমুরোডী সাহেববাড়ি শাখায় মোট কারী ছিলেন ০৮ জন। এরমধ্যে মহিলা কারিয়া ছিলেন ফারহানা আক্তার। জামাতে সূরা হতে জামাতে খামিছ পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী সাহেববাড়ি শাখা থেকে এউ রমজানে কোরআন শিক্ষা নিয়েছেন।

অনুষ্ঠানে কিরাত, তাজবীদ ও গজল বিষয়ে প্রতিযোগিতা ও পরিক্ষায় উত্তীর্ন বিভিন্ন জামাতের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews