1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

মুরগী ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের সভাপতি শাকিল বহিষ্কার

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের উছমানপুর গ্রামে প্রাণ আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

(১৫ মার্চ) রবিবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্রে জানান, সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য : বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাণ কোম্পানীর গাড়ী থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মোরগ ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে জেলা ছাত্রদল এমন সিদ্ধান্ত নেয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews