1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

হবিগঞ্জে ‘শিল্পবৃত্তি–২০২৫’ প্রদান ও সমাপনী সনদপত্র বিতরণ 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি সুবাস আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, চিত্রশিল্পী আশীষ আচার্য্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ-এর সহকারী অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী সুকেশ দেবনাথ, হবিগঞ্জ চারুকলা একাডেমির প্রধান উপদেষ্টা ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক দত্ত বাবু, মাতৃছায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এবং এনআরবি ব্যাংক লিমিটেড, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শুভজিৎ দেব
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোস্তাকিম আয়ান এবং গীতাপাঠ করেন অর্চিতা আচার্য্য।
এ বছর নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় একাডেমির কৃতী শিক্ষার্থী বৈশাখী দেবনাথ কৃপাকে। তিনি কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ-এ ভর্তির সুযোগ লাভ করেছেন। তাঁর এই সাফল্যে একাডেমি পরিবার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে।
এ ছাড়া একাডেমির নিবেদিতপ্রাণ প্রশিক্ষকবৃন্দ— বিউটি রানী ভৌমিক, মিথিলা দাস, ইসরাত জাহান ঝুমুর, মনীষা দাস, মিথিলা গোপ ও পলি রানী গোপ—কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভাপতি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে বলেন, “চারুকলা শিক্ষার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে।”
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
দ.ক.সিআ.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews