রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড পুরুষের বেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন যে বীর নারী

আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র: আজ পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানেরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি আরবিতে ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’।

ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে পুণ্যময় এ রাতটি কাটিয়ে থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তাঁরা।

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পবিত্র শবে বরাতকে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে আখ্যায়িত করে তিনি সবাইকে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করারও পরামর্শ দেন।

এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত রাতে আমাদের এ নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’

পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল হবে। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের আনুষ্ঠানিকতা শেষ হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শবে বরাতের পরদিন ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews