রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড পুরুষের বেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন যে বীর নারী

ভাঙছে খোয়াই নদী: থামছে না অবৈধভাবে বালু উত্তোলন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী খোয়াই নদীর আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও ও এর আশপাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে ওই অঞ্চলটির নদী ও এর অববাহিকায় বসবাসরত জনবসতি এবং চাষযোগ্য ভূমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ব্রীজটির অদূরে ভয়ংকরভাবে নদী ভাঙন দেখা দিলেও ভ্রুক্ষেপ করছে না কেউ। ভাঙন ঘেঁষেই ড্রেজার মেশিন বসানো আছে সারি সারি। এ নিয়ে প্রশাসনের কোন ব্যবস্থা নেই দেখে হতাশ স্থানীয় জনসাধারণ।

পূর্বে এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কঠোর আন্দোলন মানববন্ধন কিছু কি কাজে দিয়েছে? প্রশাসন কি আদৌ ব্যবস্থা নিবে না? স্থানীয় জনপ্রতিনিধিগণও কি নীরবতা পালন করবেন? এই প্রশ্ন হাজার মানুষের।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) খোয়াই নদীর তীরবর্তি গঙ্গানগর গ্রামের বাসিন্দা ও সাবেক ৫ বারের মেম্বার জনাব দুলাল ভূইয়া ভাঙ্গন ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে খোয়াই নদী রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে স্যোসাল মিডিয়ায় নদীর বর্তমান অবস্থা ও বিপর্যয়ের কারণগুলো তোলে ধরেন। এবং উত্তরণের জন্য আহ্বান করেন সম্মিলিত সকলের সহযোগীতা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews