1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

মাধবপুরে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাকে হবিগঞ্জের বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুরের নেতৃত্বে একদল পুলিশ ধর্মঘর ইউনিয়নের কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দেব (৬৭)কে গ্রেফতার করে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্যামল চন্দ্র দেবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews