
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম পাভেলের মমতাময়ী মা ০৮ ডিসেম্বর ২০২৫ দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার জুম্মার নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সুন্দরম থিয়েটারের সাবেক সদস্য, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী, শব্দকথা লেখক পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শিল্পকলা একাডেমির অভিনয় শিল্পী, গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ অংশ নেন।
অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দ.ক.সিআর.২৫