1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ হারুন অর রশিদ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় জামালপুরের বকশীগঞ্জ বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র ফখরুজ্জামান মতিন এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরুজ্জামান মতিন আয়োজিত দোয়া মাহফিলে সাবেক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয়রা অংশ নেন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান (ভিপি উজ্জ্বল), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন মনির সহ অনেকেই

এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট