1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

লাল শাপলার রূপে মুগ্ধ পর্যটকদের ঢল চুনারুঘাটে

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

জামাল হোসেন লিটন,চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভিতর অবস্থিত ‘লাল শাপলা বিল’। চারদিকে উঁচুনিচু পাহাড়-টিলা ও চা বাগান, মাঝখানে বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ আসে। বিলের কালচে পানির ওপর ফুটে থাকা লাল শাপলা প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে ভিন্নভাবে।
ভোরের আলো ফুটতেই দেখা যায় বিশাল আয়াতনের বিলজুড়ে ফুটে রয়েছে শাপলা ফুল। চারপাশে সকালেই দেখা মিলে শত শত পর্যটকের। তারা অনেকেই লাল শাপলার সঙ্গে ছবি তুলছেন। ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়েছে বিলটি। যে কারণে দল বেঁধে আসছেন দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, মূলত রাতে শাপলা ফোটে। তাই ফুটন্ত শাপলা দেখতে সকালেই দর্শনার্থীদের ভিড় জমে। দুপুরে শাপলা ফুল কিছুটা ঝিমিয়ে গেলেও বিকালে তা আবার ছড়ায় সৌরভ।

দর্শনার্থীদের অনেকেই শাপলা ছিঁড়ছেন। এভাবে চলতে থাকলে দ্রুতই হুমকির মুখে পড়তে পারে বিলটির সৌন্দর্য। বিল কেন্দ্র করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা, পান, বিস্কুটসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন বৃৃদ্ধ শফিক মিয়া। তিনি জানান, ৩-৪ মাস এখানে শাপলা ফুটবে।

প্রতিদিন গড়ে এক-দেড় হাজার টাকার পণ্য বিক্রি করেন তিনি।বি

লে ঘুরতে আসা রাব্বি আহমেদ নামে এক পর্যটক বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন শাপলা দেখতে। আমিও বন্ধুদের নিয়ে এসেছি। খুবই ভালো লেগেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews