1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

চুনারুঘাটে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

আসাদ ঠাকুর, অমনিবাস

দুপাশেই রয়েছে সংযোগকারী রাস্তা। মাঝখানে বিভক্তকারী খোয়াই নদী। নদীর পূর্বদিকে আব্দাছালিয়া, পরাঝার, আদমপুর সহ বেশ কয়েকটি গ্রাম। পশ্চিমপাড়ে ১ কিলোমিটার দূরেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট শহরের অবস্থান।

অথচ মাঝখানে সামান্য একটি ব্রীজের জন্য কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন ৮ থেকে ১০ কিলোমিটার দূরবর্তী পুরাতন খোয়াই ব্রীজ (পাকুড়িয়া) দিয়ে চুনারুঘাট শহরে যাতায়ত করতে হয়। এতে নিত্যনৈমিত্তিক যানজটের পাশাপাশি নানা দুর্ভোগের শিকার হচ্ছেন চলমান মানুষগুলো।

সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে কোমলমতি শিশু এবং স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, বয়স্ক লোক, গর্ভবতী মহিলা এবং অসুস্থ মানুষরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাটের পুরাতন খোয়াই ব্রীজটি (পাকুড়িয়া) ব্যবহার করে নদীর পূর্বপাড়ের সাটিয়াজুরী, রানীগাও, সুন্দরপুর, মীরপুর, গাজীগঞ্জ, আব্দাছালিয়া, গাতাবলা, আইতন, সাত্তালিয়া, নালমুখ, মিরাশী সহ ৩ থেকে ৪ টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়ত করেন। যে কারণে পাকুড়িয়ার পুরাতন ব্রীজে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। ব্রীজটি পুরাতন হওয়ায় দিনদিন ঝুঁকিপূর্ণ হচ্ছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আব্দাছালিয়া দিয়ে যদি খোয়াই নদীর উপরে একটি ব্রীজ নির্মান করা হয় তাহলে প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষ সেই ব্রীজ দিয়ে যাতায়ত করতে পারবে। এতে পুরাতন খোয়াই ব্রীজের উপর চাপ যেমন কমবে তেমনি মানুষের ভোগান্তিও কমবে।

স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দাছালিয়া দিয়ে আগে নৌকা ফেরিঘাট ছিল। তখন আব্দাছালিয়া, গাতাবলা, আদমপুর, পরাঝার, নালমুখ, সাত্তালিয়া সহ ৮ থেকে ১০ গ্রামের হাজার হাজার মানুষ এদিকে যাতায়ত করতো।

স্থানীয়দের উদ্যোগে কয়েকবার সাকোঁ নির্মানের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত করা সম্ভব হয় নি। আমরা স্থানীয় জনপ্রতিনিধিগনের কাছে দীর্ঘদিন দাবি জানাচ্ছি আব্দাছালিয়া দিয়ে একটি ব্রীজ নির্মান করার জন্য। যেহেতু দুপাশে সংযোগকারী রাস্তা আছে তাই একটি ব্রীজ নির্মান করলেই কয়েকহাজার মানুষের ভোগান্তি কমবে।

ব্রীজটি নির্মানে সরকারের খুব বেশী খরচ হবে না। ব্রীজটির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আলাপ করা জরুরী।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews