বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

নবীগঞ্জে নিজ গৃহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে রাইয়াপুর গ্রামে বৈদ্যুতিক বাতি মেরামত করতে গিয়ে দুই সন্তানের পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে!

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের বাসিন্দা মওলুদ হোসের মিয়ার ছেলে মো: আকমল হোসেন (৩০) নিজ গৃহের ইলেকট্রিক বাতি মেরামত করতে সুইচ বোর্ডে হাত দেন, এবং অসাবধানতার জেরে বিদ্যু স্পর্শ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।

তাৎক্ষনিক খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন, এবং লাশের সুরুতাল রিপোর্ট তৈরি করেন, এবং পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টম ছাড়া পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।

এদিকে পিতাকে হারিয়ে অবুঝ দুই সন্তান নির্বাক হয়ে গেছে, স্ত্রী প্রায় পাগল পারা, পরিবারে নেমে পড়েছে শোকের ছায়া, পরে রাতেই তাদের পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়!

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews