বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বাহুবলে অভিযানের আগেই বার্তা চলে যায় বালু উত্তোলনকারীদের কাছে

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ধলিয়া ছড়ায় চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সকাল-বিকেল ট্রাক্টরে ভরে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বালু। প্রশাসনের তদারকি না থাকায় একটি চক্র প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সূত্র জানায়, একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে। প্রতিদিন শতাধিক ট্রাক্টর ধলিয়া ছড়া থেকে বালু নিয়ে চলিতা তলা এলাকায় মজুদ করে রাখা হচ্ছে। পরে বড় বড় ড্রামট্রাক যোগে এসব বালু দেশের বিভিন্ন স্থানে বড় বড় কোম্পানিতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছেন, “প্রশাসন জানে, কিন্তু ব্যবস্থা নিতে দেখি না, অভিযানের আগেই বার্তা চলে যায় উত্তোলনকারীদের কাছে, এতে তারা পালিয়ে যায়।”

কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু স্থানে ‘উৎকোচ’ দিয়েই এই অবৈধ ব্যবসা চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews