1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিয়াদারা ব্রিজের পাশে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় ধরনের মরণফাঁদ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, কালিয়াদারা ব্রিজের কাছাকাছি মহাসড়কের একপাশ মারাত্মকভাবে দেবে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দেখে মনে হচ্ছে এটি যেন এক ভয়ংকর ফাঁদ। এছাড়া, এই স্থান থেকে কালাউক বাজার পর্যন্ত মহাসড়কের আরও বেশ কয়েকটি জায়গায় ভাঙন তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, এই আঞ্চলিক সড়কটি খুবই ব্যস্ত। প্রতিদিন শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে ভাঙন এবং বিপজ্জনক গর্ত তৈরি হওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

জনসাধারণ দ্রুত এই সড়কের গর্তগুলো মেরামত এবং সামগ্রিক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews