বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর জালুমোড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ (৬), সে ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় তাকে না পেয়ে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটি উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয়রা জানান, বর্তমানে বাড়ির আশপাশের পুকুর ও গর্তগুলোতে পানি জমে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews