বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ নাফিজ মাহমুদ হাওলাদার: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম পর্বের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে রয়েছে যুব রেড ক্রিসেন্ট, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সক্রিয় যুব সদস্যরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের এই অংশগ্রহণ প্রশংসিত হয়েছে অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের কাছে।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় উপপ্রধান (প্রশাসন ও সংগঠন সদস্য সংগ্রহ বিভাগ) আশরাফুল ইসলাম বলেন, “আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করছি। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্য আমাদের সদস্যরা কাজ করছে।”

স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান সাদ্দাম হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভর্তির সময় স্বাস্থ্য সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের টিম সর্বদা সচেষ্ট। মানবিক সেবার এই কাজে আমরা গর্বিত।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews