1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

গাজীপুর ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘জশনে জুলুস’ পালিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে জশনে জুলুস পালিত হয়েছে। মধুর কণ্ঠে হাম-নাত ও দরুদ মুখর পরিবেশে অনুষ্ঠানে আনন্দ ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত উদ্যোগে গাজীপুর ইউনিয়নে এই জশনে জুলুসের আয়োজন করা হয়।

জশনে জুলুসে হাজারো মানুষ পায়ে হেঁটে এবং গাড়িতে চেপে গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জমায়েত হন। এরপর একটি র‍্যালি বের হয়ে আসামপাড়া বাজার এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

র‍্যালি ও মিলাদ মাহফিলের সময় হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মানে দরুদে সালাম উচ্চারণ এবং নারায়ে তাকবির-আল্লাহু আকবার ও নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাঃ প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্বস্তরের সুন্নী জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল্লা, অত্র মাওলানা সুফার মাওলানা শহিদুল্লা , সাংবাদিক ও কবি এস এম তাহের খান,আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত উল্লা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট