1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

বিউটিফুল চুনারুঘাট”-র উদ্যোগে সড়কের দুই পাশে ফুল গাছ রোপণ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। এবার পর্যটন এরিয়ার পরিধি বিস্তৃতি ঘটাতে ‘বিউটিফুল চুনারুঘাট’ অর্গানাইজেশনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় এক কিলোমিটার সড়কের দুই পাশে ফুলের গাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী ‘বিউটিফুল চুনারুঘাট’ অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক ও ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেলের অর্থায়নে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের আমতলি থেকে চাঁনপুর পর্যন্ত সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া ও রঙিন ফুলের গাছ রোপণ করা হয়। এই দুই প্রজাতির হাজারখানেক গাছ রোপণ কার্যক্রম আগামী সাত দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুমেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, পরিবেশকর্মী রমজান মিয়া এবং বিডি ক্লিনের চুনারুঘাট উপজেলা সমন্বয়ক মাসুদুর রহমানসহ প্রমুখ।

এ বিষয়ে মশিউর রহমান খান বলেন, ‘শুধু চারা রোপণ নয়, সম্পূর্ণ পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। এ কাজে স্বেচ্ছাশ্রমে সহযোগিতায় করেছে বিডি ক্লিন চুনারুঘাট। ভিশন টুয়েন্টি-থার্টির আওতায় এ অর্গানাইজেশনের মাধ্যমে চুনারুঘাট তথা হবিগঞ্জকে পর্যটনে সমৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews