1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

হবিগঞ্জে গাছ কাটা: কার স্বার্থে থেমে ছিল? কার ইশারায় শেষ হলো?

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
মনসুর আহমেদ, হবিগঞ্জ।। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের শতবর্ষী গাছগুলো এখন অতীত। টলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে সবুজের স্মৃতি। কয়েক মাস আগে পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের সোচ্চার প্রতিবাদে সাময়িকভাবে থেমেছিল এই গাছ কাটা। প্রশ্ন হলো—তখনকার সেই ‘বন্ধ’ কি জনগণকে শান্ত করার নাটক ছিল? আর এখন কার নির্দেশে চুপিসারে শেষ করা হলো সব?
অডিটোরিয়ামের বাউন্ডারি নির্মাণের অজুহাতে শেকড়সহ উল্টে ফেলা হয়েছে প্রাচীন বৃক্ষ। কিন্তু এই উন্নয়ন কি প্রকৃতির কবরের উপর দাঁড়াবে? যে গাছগুলো প্রজন্ম ধরে বাতাস দিয়েছে, ছায়া দিয়েছে, পাখিদের আবাস দিয়েছে, সেগুলো কি এতটাই তুচ্ছ ছিল?
এভাবেই সবুজ মরে যায় নিঃশব্দে। আর আমরা পোস্ট দিই, হাহাকার করি—তারপর ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কাটা গাছ মানে আমাদের সন্তানদের শ্বাস নেওয়ার সুযোগ কমে যাওয়া।
হবিগঞ্জের মানুষ কি এবারও চুপ থাকবে? নাকি প্রশ্ন তুলবে—কারা এই সিদ্ধান্তের নেপথ্যে? কারা দায় নেবে প্রকৃতির এই হত্যার?
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews