Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

পরিবেশ ও জীববৈচিত্র

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধন

By কালনেত্র
আগস্ট ১৫, ২০২৫ 1 Min Read
০

 

মো:সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চর গোবিন্দপুরের ভাঙন কবলিত এলাকায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫-১৬ দিনে দুধকুমার নদের ভাঙনে পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত প্রায় তিন শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও নদীগর্ভে চলে গেছে গাছপালা, বাঁশঝাড়, শাকসবজির ক্ষেত ও মৌসুমি ফসলের জমি। ভাঙনের হুমকিতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বন্যা আশ্রয়কেন্দ্র, তিনটি মসজিদ ও দুটি সেতু। আরও ঝুঁকিতে রয়েছে তিন শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি।

বক্তারা নদীর ভাঙন রোধে জরুরি ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক নুর মোহাম্মদ, কৃষক হারুন-অর-রশীদ, আমিনুল ইসলাম, সমাজসেবক লতিবুর রহমান ভজু ও আছাব্বর আলীসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

Next

চুনারুঘাটে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানোর অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র