1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আবারও আগুন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। ফলে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে থেকে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী  জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ  উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিষ্ফোরনের শব্দ হয়।সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায়  আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার  শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।
আজ সোমবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে আবার আগুনের ঘটনায়  বিদ্যুৎ সরবরাহ ২ টা ১৫ মিনিটে স্বাভাবিক হয়।রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে। এ কারনে সকালে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এর মধ্যে দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে।
শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ- সহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান, শাহজিবাজার বিদ্যুত উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews