1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ

হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু উত্তোলনে বেলা’র আইনি নোটিশ 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

কালনেত্র ডেস্কঃ

হবিগঞ্জ জেলায় অননুমোদিতভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ (১৭ জুলাই) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি লিগাল নোটিশ (নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস) পাঠিয়েছে।

নোটিশে বলা হয়, গেজেটভুক্ত ২৩টি বালুমহাল ১৪৩১–৩২ বাংলা সনে ইজারা না দেওয়া হলেও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের চা-বাগানঘেঁষা ছড়া, পাহাড়ি এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে যান্ত্রিকভাবে নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে পরিবেশ, জনস্বাস্থ্য ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে।

নোটিশে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে।

বেলা তাদের নোটিশে গেজেটভুক্ত ২৩টি বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে গেজেট সংশোধন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

নির্ধারিত সময়ের (৭ দিনের) মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, তারা আদালতের দ্বারস্থ হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews