বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বিশ্ববিদ্যালয় হলের ছাদ থেকে পড়ে চুনারুঘাটের শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) সকালের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায়। তিনি ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে ওই শিক্ষার্থীর লাশ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে আরও কয়েকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ছেলেটি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারি, গত দুদিন ধরে সে হলে ছিল না। আজ ভোর ৪টার দিকে সে হলে আসে এবং ৪টা ১০ মিনিটে হলের ছাদে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews