1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

সাতছড়িতে কিং কোবরা সাপ অবমুক্ত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি কিং কোবরা সাপ অবমুক্ত করা হয়েছে।

(৪ জুন)মঙ্গলবার বিকেলে কিং কোবরা সাপটিকে অবমুক্ত করা হয়ে।এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের (ওয়াইল্ড লাইফ) রেঞ্জার মাহমুদ হোসেন, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার মামুনুর রশিদ, বন প্রহরী রাজু ও সাংবাদিকরা।

সাতছড়ি জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি পীর সফিকুল ইসলাম জানান, অবুমক্ত হওয়া সাপটি লম্বায় আনুমানিক ৪/৫ফুট হবে।

সোমবার (২৩ জুন ) নবীগঞ্জ উপজেলার রাজা মিয়া নামে এক ব্যক্তির বসত ঘর থেকে সাপটি উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগ।

রেঞ্জার মাহমুদ হোসেন ও বন প্রহরী রাজু সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন।সাতছড়ি উদ্যানসহ হবিগঞ্জের বিভিন্ন পাহাড়ি এলাকায় নানা প্রজাতির সাপ রয়েছে।

কোবরা সাপগুলি তাদের বিষাক্ত দাঁতের মাধ্যমে শিকার করে এবং আত্মরক্ষা করে। তাদের বিষ নিউরোটক্সিন প্রকৃতির, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে।
কোবরা সাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের ঘাড়ের পাঁজর প্রসারিত করে ফণা তৈরি করা। এটি তাদের শিকার এবং আত্মরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
কোবরা বিভিন্ন প্রজাতিতে বিভক্ত, যেমন – ভারতীয় কোবরা, মিশরীয় কোবরা, চীনা কোবরা ইত্যাদি। কিং কোবরা তাদের প্রজাতিগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত।
কোবরা সাপ বিভিন্ন আবাসস্থলে বসবাস করে, যেমন – জঙ্গল, তৃণভূমি, এবং জলাভূমি। কিছু প্রজাতি মানুষের আবাসস্থলের কাছাকাছিও বসবাস করে।
কোবরা সাপ সাধারণত শিকারী এবং তাদের খাদ্যতালিকায় ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, এবং অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত থাকে। তারা সাধারণত আক্রমণাত্মক নয়, তবে হুমকি অনুভব করলে ফণা তুলে সতর্ক করে বা আক্রমণ করতে পারে।
কিং কোবরা অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে, যা তাদের “ওফিওফ্যাগাস” (Ophiophagus) নামের অর্থ বহন করে, যার অর্থ “সাপভুক”
এগুলোকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া উচিত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews