বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে’র সরঞ্জাম অপসারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনের সরঞ্জাম অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাধবপুর উপজেলার ছাতিয়াইন, গোকুলপুর, ধীতকুড়া এলাকায় অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

অভিযানে বিভিন্ন স্থান হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়েছে।এ অভিযানের সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews