বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে দুই ঘাতক আটকধ

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

 

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর মনতলা রেলস্টেশনের কাছের ঝোপ থেকে ফারুক মিয়া (৫৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ২ ঘাতককে আটক করেছে পুলিশ। শনিবার(২৪ মে) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল বহরা ইউনিয়নের রসুলপুর গ্রামের নজির আহমেদের ছেলে রুবেল (৩২) ও বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত মতিলাল কর্মকারের ছেলে বিধান কর্মকার(৩৫)।গ্রেফতারকৃত বিধান কর্মকার ফারুক হত্যাকান্ড জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ মূলত পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হত্যা করা হয়।’ তবে এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য গত ১৩ মে বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজার যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া।শুক্রবার(২৩ মে) মনতলা রেলস্টেশনের কাছের একটি ঝোপে প্রায় গলে যাওয়া একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • দ.ক.স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews