1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
➖
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া ( ৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।”
শুক্রবার (২৩ মে) সকালে আখাউড়া সিলেট রেল লাইনের মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার হয়।”
পথচারী স্থানীয় লোকজন পঁচা গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে মরদেহটি সনাক্ত করেন।”
জানা গেছে, গত ১৩ মে মঙ্গবার বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ৫ সন্তানের জনক মো. ফারুক মিয়া।”
ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজার গিয়েছিলেন বাজার করতে।” সে সময়ে একই এলাকার রুবেল নামে এক ব্যক্তি তাকে মোবাইলে কল দিয়ে নিয়ে যান। এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার বাবার আর খোঁজ পাওয়া যায়নি।”
নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছেন।”
এদিকে আজ শুক্রবার মরদেহের খবর পেয়ে পচন ধরা মরদেহটি তার স্বামীর বলে সনাক্ত করেন তিনি।”
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।”
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews