1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাদবাগান কর্মসূচি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান ও সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের উদ্যোগে এ পর্যন্ত ৯টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ছাদবাগান কর্মসূচি। আরো ১৪ টি স্কুলে এটি বাস্তবায়নে প্রক্রিয়া চলছে। স্কুলসমূহ তাদের নিজস্ব অর্থায়ন ও স্থানীয় ডোনারদের মাধ্যমে চালাচ্ছেন সেসব কর্মকাণ্ড।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান। সারি সারি ড্রাম আর মাটির টবে বেড়ে উঠেছে বাহরি রকমের ফল, ফুল আর সবজি। দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।বিদ্যালয়ের এ শোভিত বাগান দেখতে ভিড় করছেন বাগান প্রেমীরা। বিশেষ করে নিজেদের হাতে গড়া বিদ্যালয়ের বাগানে কমলা মালটা আঙ্গুরের মতো ফল দেখে শিশুরাও সীমাহীন আনন্দে ভাসছে।বর্তমানে বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে আম, সফেদা, কাগজি লেবু, কমলা, মালটা, আমড়া, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, আঙ্গুর এবং লিচু ফল। সবজি বাগানে রয়েছে- মরিচ, বেগুন আর পেঁপে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের আছে ১টি দ্বিতল ভবন।ভবনটির ছাদে ফল, ফুল আর ওষুধি বৃক্ষের বাগান। অনেকগুলো কাছেই এবার ফুলও ফল এসেছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,৯টি স্কুলে ইতিমধ্যে এটি সম্পন্ন হয়েছে। আরো ১৪ টি স্কুলেও এটি প্রক্রিয়াধীন রয়েছে।এর মাধ্যমে বাচ্চাদের প্রকৃতি,পরিবেশ ও স্কুলের আসার প্রতি মনোযোগ পাচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট