1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ: হবিগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সাংসদ জনাব আলহাজ্ব মোঃ জি কে গউছ মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় খোয়াই থিয়েটারের পক্ষ থেকে ৩ মার্চ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে খোয়াই থিয়েটারের নাট্যকর্মীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া হবিগঞ্জবাসীর জন্য গর্ব ও সম্মানের বিষয়।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি জেলার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের অগ্রগতিতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হয়।

শেষে খোয়াই থিয়েটার পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট