1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

চুনারুঘাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী-এর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন ) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান জলী, নির্বাহী সম্পাদক নুর উদ্দিন সুমন, সদস্য নোমান মিয়া, মাসুদ আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, কাজী মাহমুদুল হাসান সুজন, ওয়াহিদুল ইসলাম জিতু, মোঃ জসিম মিয়া, আব্দুল হাইসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, প্রশাসনের কার্যক্রম জনসম্মুখে তুলে ধরা এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

ইউএনও গালিব চৌধুরী বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।”

এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দ.ক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews