1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

চুনারুঘাটে নূর নবী (দ.) দারুল ক্বিরাত ট্রাস্টের কুরআন শিক্ষা কার্যক্রম শুরু 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

তানভীর আহমদ রাহী : চুনারুঘাট প্রতিনিধি : বিভিন্ন শাখা ও কেন্দ্রসমূহে নূর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল ক্বিরাত ট্রাস্টের আয়োজনে প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত তাজবীদসহ সহিহ ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়াও ফুলতলি, গাউসিয়া সহ আরও কয়েকটি কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কেন্দ্রেও নিয়মিত প্রশিক্ষণ চলমান রয়েছে। আপনার সন্তানকে সহিহ ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা দিতে নিকটস্থ ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করুন।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। (বুখারি, হাদিস: ৫০২৭)রাসুল (সাঃ) বলেছেন: কুরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে। (মুসলিম, হাদিস: ৮০৪)

কুরআন শেখা এবং শেখানো শুধু নিজের জন্য নয়, বরং এটি পুরো উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনে। এটি দুনিয়া ও আখিরাতে সম্মান, মর্যাদা, বরকত এবং জান্নাতের পথ খুলে দেয়। তাই আমাদের উচিত নিজে কুরআন শেখা এবং অন্যদের শেখানোর চেষ্টা করা। আল্লাহ তায়ালা যেন রমজান এর এই খেদমতকে কবুল করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট