1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্  

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

এম এ হাসান, কালনেত্র : ছাত্রজীবন থেকেই আমরা বিমার গুরুত্ব সম্পর্কে পড়ে আসছি। কিন্তু বাস্তবে বাংলাদেশে প্রতারণার কারণে অনেক মানুষ বিমার প্রতি আগ্রহ হারিয়েছে। বিমা করতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।

বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। অনলাইনে ব্যবসা করে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনছেন এবং বিক্রেতারাও সফলতার শীর্ষে পৌঁছাচ্ছেন। অথচ বাংলাদেশে এখনো অনলাইন ব্যবসা মানেই প্রতারণা—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে দৃঢ়ভাবে গড়ে উঠেছে।
নিজের অভিজ্ঞতা থেকেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। সম্প্রতি অনলাইন মার্কেটপ্লেস Daraz থেকে সন্তানের জন্য একটি ডিজিটাল সিলেট ক্রয় করা হয়। কিন্তু পণ্যটি হাতে পাওয়ার পর দেখা যায়, তা বিজ্ঞাপনে দেখানো মান ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নেই। এতে প্রতারিত বোধ করেন ক্রেতা।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণা বন্ধ না হলে দেশের ই-কমার্স খাতের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। অনলাইন বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে কঠোর নজরদারি ও কার্যকর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট