1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: ​হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বাসিন্দা জনাব আনু মিয়া। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির জীবন কাটে চরম দারিদ্র্য আর অসহায়ত্বের সাথে। উনার জরাজীর্ণ বসতঘরটি দেখলেই বোঝা যায়, বেঁচে থাকার নূন্যতম সংস্থানটুকু জোগাড় করাও তার জন্য কতটা দুঃসাধ্য।

​গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি অনেকেরই নজরে আসে—যেখানে দেখা যায়, উপজেলার আহম্মদাবাদের সায়হাম গ্রুফের ইফতার সামগ্রী নিতে এসে ব্যর্থ হয়ে অশ্রুসজল চোখে অসহায়ভাবে বসে আছেন আনু মিয়া। সেই করুণ দৃশ্যটি নাড়া দেয় দেশ-বিদেশে থাকা কিছু মানবিক হৃদয়ে।

​এগিয়ে এলেন চুনারুঘাটের কিছু মানবিক মানুষ; ​বিশেষ করে ইটালি প্রবাসী জুনেদ মিয়া, আলমগীর হোসেন এবং আহমদ মিয়া সেই ছবিটি দেখে আনু মিয়ার খোঁজ নিয়ে তার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব দেন।

​সেই দায়িত্ববোধের অনুদানটুকু ডিজিটাল সাইনটেক এর স্বত্তাধিকারী মোঃ সুমন ও পরোপকারী আনিছুজ্জামান সুমন মিলে আজ আনু মিয়ার বাড়িয়ে ইফতার সামগ্রীসহ মাসব্যাপী প্রয়োজনীয় নিত্য খাদ্যপণ্য পৌঁছে দিয়েছেন।

এতে অভিভূত বৃদ্ধ আনু মিয়া ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে পুরো বিষয়টা নিঃশব্দে উপভোগ করছিলেন।

তবে বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews