1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
➖
নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে আশিকুল ইসলাম জনি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছাত্র বেজুড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সে আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। জনির পরিবারের দাবি তাকে বিষ খাওয়ানো হয়েছে।
আশিকুল এর পিতা মিজানুর রহমান জানান, গত ২৩ এপ্রিল সকালে তার ছেলে জনি মাদ্রাসায় ব্যথায় ছটপট করতে তাকে। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব জনিকে নিয়ে সকালে তার বাড়িতে আসেন। তার অবস্থা খারাপ দেখে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৯ এপ্রিল জনি মারা যায়। ৩০ এপ্রিল তাকে বেজুড়া গ্রামে দাফন করা হয়েছে। ছেলেকে হারিয়ে মা বাবা শোকাভিভূত বাকরুদ্ধ। জনির পিতার অভিযোগ তার ছেলে মৃত্যুর জন্য বড় হুজুর আল আমিন দায়ী। মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাদ্রাসা শিক্ষক হাফেজ আল আমিন বলেন, সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় জনি অসুস্থ। ফোন পেয়ে গিয়ে জনিকে জিজ্ঞাসা করলে সে জানায় তার মাথা ব্যথা। তখন একজন শিক্ষককে দিয়ে জনিকে তার বাড়িতে পাঠানো হয়। এখন জনির পিতা মিথ্যা অভিযোগ তুলছেন। সে কিভাবে মারা গেছে তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ শুনেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews