1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ফিলিস্তিন ইস্যুতে ২৬ তারিখের কর্মসূচি বন্ধ ঘোষণার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

তানভীর আহমদ রাহী, কালনেত্র 

“ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন” এর ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে নির্ধারিত সমাবেশ কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণার পর সারা দেশে প্রতিবাদ স্বরূপ মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে চলতে থাকা এই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট বাজারেও রাত ১টায় মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা ফিলিস্তিন ইস্যুতে কোনো ধরনের বৈষম্য বা প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন। “২৬ তারিখ ঢাকায় চল” স্লোগানে চুনারুঘাটসহ দেশের বিভিন্ন স্থান উত্তাল হয়ে ওঠে।

সাধারণ জনগণ ও সুন্নি জনতা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি, ২৬ তারিখের কর্মসূচি কোনো অজুহাতে বন্ধ করা যাবে না। কর্মসূচির শেষ মুহূর্তে সবাইকে ২৬ তারিখ ঢাকায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews