1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ

জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহামান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল স্থায়ীভাবে বাতিল সহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু মহাল স্থায়ীভাবে বন্ধ না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews