1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল চুনারুঘাটের তারিন! 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

➖

চুনারুঘাট প্রতিনিধি

চুনারুঘাটঃরাত পোহালে এসএসসি পরীক্ষায় বসবেন তারিন আক্তার। রাতেই শারীরিকভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তারিন আক্তারের পঞ্চাশোর্ধ বাবা মোঃ কুতুব আলী। চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রাতেই মৃত্যু হয় তাঁর।

মাত্র কিছু সময় ব্যবধানে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাথার উপরের একমাত্র ছায়া হারিয়ে কান্নায় ভেঙে পরেন তারিন। দ্বিগুণ চাপে পড়েন তিনি। সকালে পরীক্ষা ও বাবার দাফন! কঠিন পরিস্থিতিতে বাবার লাশ ঘরে রেখেই পরীক্ষার হলে বসতে হয়েছে তাকে। শোকাবহ এমন ঘটনাটি ঘটেছে জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে। তারিন আক্তার ইউনিয়নের আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মানবিক বিভাগের শিক্ষার্থী।চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী তিনি।

তারিন আক্তারের শিক্ষক আব্দুল কাদির জানান, রাতে খবর পেয়ে কয়েকজন শিক্ষকসহ মেয়েটির বাড়িতে গিয়ে এক শোকাবহ পরিবেশ দেখতে পাই। সান্তনা দিয়ে তারিন আক্তার কে পরীক্ষার জন্য প্রস্তুত করি। তার বাবার জানাজা ছিলো বেলা ১১টায়। জানাজার আগেই তারিন আক্তার কে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। সে মানসিকভাবে খুবই অপ্রস্তুত। তবুও পরীক্ষা কিছুটা ভালো হয়েছে। আশাকরছি, বাকী পরীক্ষা গুলো দিতে পারবে এবং ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে।
প্রতিবেশী জরিনা খাতুন বলেন,তারিন আক্তারের বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র রাতেই তাদের বাড়িতে গিয়েছি।সে পরীক্ষা দিতে চায়নি। তাকে ও তার পরিবারের সদস্যদের বুঝিয়ে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলা পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে এক যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews