বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে রক্ষিত ৫’শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার সন্ধা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: রাকিব উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দ.ক.মাধব.নাহিদ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews