বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শ্রীমঙ্গলে শ্রমিক বোঝাই পিকআপ উল্টে নিহত ২, গুরুতর আহত ১৮

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিলাস দাস (১৭) ও একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবিদাস (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুজনেই আমড়াইলচড়া চা বাগানের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, ‘সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।’

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আহমদ ফয়সল জামান জানান, ‘শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।’

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান, ‘শ্রমিকরা ইট ভাটায় কাজে যাচ্ছিলো। পথিমধ্যে গাড়ির চাকা ফেটে গেলে চলতি গাড়ি থেকে শ্রমিকরা ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা আহতদের উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। গাড়ির চালককে পাওয়া যায় নি।’

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews