বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

কমলগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়  উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে। আমার প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews