1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

শব-ই-বরাত; আতশবাজি-পটকা নিষিদ্ধ করল পুলিশ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদন

শব-ই-বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ করেছে পুলিশ। একই সঙ্গে যেকোনো বিস্ফোরক দ্রব্য জমা-বিক্রি, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৪ শাবান ১৪৪৬ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। শব-ই-বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য জমা-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে পুলিশ এই আদেশ দিয়েছে।

ফারসি শব্দ ‘শব’ এর অর্থ রাত আর ‘বরাত’ মানে মুক্তি। মুসলমানদের একটি বড় অংশ হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘মুক্তির রাত’ হিসেবে গণ্য করে তা ইবাতব-বন্দেগীর মাধ্যমে পালন করেন।

বিশ্বের কোথাও কোথাও এই রাতে পরিবারের সদস্যদের নিয়ে ভালো খাবার খাওয়ার চল আছে। অনেকেই সারারাত নামাজ, দোয়া ও জিকিরের মাধ্যমে কাটান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews