1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাটে হোসাইন আলী রাজন স্মরণে শোকসভা ও দোয়া 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
চুনারুঘাট প্রতিনিধি◾
চুনারুঘাটের সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের উদ্যোগে সাবেক সাংস্কৃতিক কর্মী, ১০ নং মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট বাজারস্থ মেধাবিকাশ সংস্কৃতি ভবনে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাটের সাংস্কৃতিক কর্মী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, আসিফ ইকবাল দুলাল, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী, মিজানুর রহমান, ফারুক আহমেদ সহ আরো অনেকে।
সৃজনশীল মেধাবিকাশের সভাপতি ও সাংস্কৃতিক কর্মী সাইফুর রহমান (সাইফুর রাব্বি) এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব হোসাইন আলী রাজনের পুত্র ও সৃজনশীল মেধাবিকাশের সাংস্কৃতিক কর্মী সাইফুল হোসাইন কিবরিয়া। সৃজনশীল মেধাবিকাশের সাংগঠনিক সম্পাদক দীপ পাল চৌধুরী, নোবেল, জারিফ, শিবলু মিয়া, শেখ ইয়াহিয়া হাসান, সৃজনশীল মেধাবিকাশের স্কুল ও কলেজ সম্পাদক রাকিব, অর্ঘ্য, নিশাত, মরিন, স্নেহা, আরিফ, রিফাত, ইমন, ইফাত, রাহি, রাহুল প্রমুখ।
বক্তারা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, জনসেবায় আলহাজ্ব হোসাইন আলী রাজনের অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট