1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

বাংলাদেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার আর নেই

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশ সর্বপ্রথম নারী ইউপি চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুন্নাহার চৌধুরী মারা গেছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ২.৩০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ করেছিলেন।

এক বর্নাঢ্য জীবন শামসুন্নাহার চৌধুরীর। মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান স্বামী চুনু চৌধুরী দুর্বৃত্ত কর্তৃক হত্যার পর আনুষ্ঠানিক রাজনীতিতে আসেন ঘরের বধূ শামসুন্নাহার। মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সাথে। দুইবার নির্বাচিত হন দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। জেলার একমাত্র প্রবীণ ও দীর্ঘ জনপ্রতিনিধিশীল নারী নেতৃত্ব শামসুননাহারের।

তার মৃত্যুতে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট