1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

মোহাম্মদ শওকত আলী◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রথম মহিলা ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী।

শুক্রবার আছর নামাজের পর হাজী আলিমউল্লা মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানাযায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছেন তিনি। শামছুন্নাহার চৌধুরী চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সহধর্মিনী।

চৌধুরী শামছুন্নাহার চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক স্বামী ১০নং মিরাশী ইউনিয়নের একজন বিল্পবী চেয়ারম্যান ছিলেন, যাকে একদল ঘাতক নির্মম ভাবে হত্যা করে। স্বামীর মৃত্যু পরই জনগনের বিশাল ভোটে জয় লাভ করেন। ১৯৮৮ সালে প্রথম মিরাশী ইউনিয়নের নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সারা দেশে তখন তিনিই ছিলেন প্রথম নারী ইউপি চেয়ারম্যান। সেই থেকে রাজনীতিতে জড়ান। এবং একসাথে সামাজিক, রাজনৈতিক ও ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব পালন করেন সুনামের সাথেই। পেয়েছেন বিভিন্ন পুরুষ্কারও।

তার মৃত্যুতে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অসংখ্য সংগঠন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews