1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

মানুষ ছাড়া বন্যপ্রাণী বাঁচতে পারবে কিন্তু কোনো নির্ভরতা ছাড়া মানুষ বাঁচবে না!

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

➖

আসাদ ঠাকুর◾

একমাত্র মানুষকেই বেঁচে থাকার জন্য অন্য সব প্রাণ-প্রজাতির ওপর নির্ভর করতে হয়।

অথচ মানুষ বন্যপ্রাণীর প্রতি অনেক বেশি নির্মম, উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই এই নির্মমতা বেশি! কোথাও আমরা বন্যপ্রাণী দেখলে সেটাকে হত্যা করতে বহু মানুষ জড়ো হই৷ সেটিকে বাঁচিয়ে রাখতে আমাদের আগ্রহ অনেক কম৷

 

মানুষ ভোগবিলাস আর বেহিসাবি জীবনের জন্য লুণ্ঠন আর বৈষম্য চাঙ্গা রেখেছে। নিষ্ঠুরভাবে প্রতিদিন খুন করছে বন্যপ্রাণী, দূষিত করছে বাস্তুতন্ত্র। অথচ এই গ্রহে মানুষই একমাত্র প্রজাতি বেঁচে থাকার জন্য যাকে সব প্রাণ-প্রজাতির ওপর নির্ভর করতে হয়। শ্বাস নেওয়া থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান, বিনোদন, চিকিৎসা সবকিছুই চলে প্রাণী আর উদ্ভিদ আছে বলে। কিন্তু মানুষ প্রকৃতির এই অবদান মনে রাখে না। প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে বন্যপ্রাণীর সঙ্গে। দখল ও ছিনতাই করে বন্যপ্রাণীর আবাস, খাদ্য, পরিবার। কিন্তু এসব প্রকৃতি সহ্য করে না।

 

বাস্তুতন্ত্রের এই ব্যাকরণ থেকে একমাত্র মানুষই কোনো শিক্ষা গ্রহণ করেনি। তাই ভোগান্তি আর যন্ত্রণা মানুষের সমাজেই বেশি। প্রকৃতিতে টিকে থাকার জন্য প্রজাতি হিসেবে লড়াই একটা মৌমাছিও করে, মানুষও করে। কিন্তু মৌমাছি নিজের খাবার ফলানোর নামে মানুষকে বিষ দিয়ে হত্যা করে না। মানুষ ছাড়া মৌমাছি বাঁচতে পারবে। কিন্তু কোনো নির্ভরতা ছাড়া মানুষ বাঁচবে না। মৌমাছি না থাকলে পরাগায়ন ও উদ্ভিদের বংশবিস্তার রুদ্ধ হবে, হাতি না থাকলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে।  কিন্তু মানুষ ছাড়া পৃথিবী হয়তো টিকবে বহুকাল। তাহলে মানুষ এমন প্রকৃতিবিরুদ্ধ আচরণ করছে কেন? কেন নির্বিচারে বিনাশ করছে জীবজগত? কারণ মানুষ নিজেকে ‘ক্ষমতাধর’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। অন্যকে ‘দুর্বল’ আর নিজেকে ‘সবল’ হিসেবে প্রতিষ্ঠা করার অন্যায় রাজনীতি জিইয়ে রাখে। নিষ্ঠুরভাবে প্রশ্নহীন আঘাত চাঙ্গা রেখে ‘যোগ্যতমের টিকে থাকার’ বানোয়াট মিথ্যাচার প্রতিষ্ঠা করতে চায়। প্রকৃতিতে কেউ এভাবে টিকে থাকার যোগ্যতা অর্জন করে না।

 

তাই জনসচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত প্রচার প্রচারণা চালাতে হবে— বন্যপ্রাণী পৃথিবীকে বাঁচিয়ে রাখে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews