1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

➖

চুনারুঘাট প্রতিনিধি◾

জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক সংকট যা মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন দিকে প্রভাব ফেলে।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইয়থ চেইঞ্জ মেকার কর্তৃক জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সচেতনতা মূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলার চেইঞ্জ মেকার মোঃ খালিদ হাসানের পরিচালনায় সেমিনারটি সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব পংকজ নাহা, সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব শরদিন্দু বিকাশ কর, সহঃশিক্ষক জনাব কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকেই।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব এবং এই সংকট মোকাবেলায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে মোঃ খালিদ হাসান জানান, বিশ্ব ব্যাংকের মতে, বাংলাদেশ ২১০০ সালের মধ্যে সবচেয়ে খারাপ জলবায়ু পরিবর্তনের শিকার হবে। এতে দেশে ব্যাপক বন্যা হবে এবং ফসলহানি ঘটবে। এ কারণে দারিদ্র্য ও মুদ্রাস্ফীতি বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

আরও বলেন, আমাদের এখন সময় সঠিক পরিকল্পনা করে এবং উন্নত দেশগুলোর কাছ থেকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কালেক্ট করার। না হলে সামনের দিনগুলো আমাদের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

দ.ক.সেবা.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews