বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

রেললাইনে বসে লুডু খেলতে গিয়ে একসাথে চার জনের মৃত্যু!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোঃ মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি◾

লালমনিরহাটের পাটগ্রামের বাউরা আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন চারজন। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

 

বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর বসেছিল তা তদন্ত করে বলা যাবে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews